শায়েস্তাগঞ্জে জি কে গউছের উপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনী গণসংযোগকালে হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জি কে গউছের উপর হামলা করা হয়েছে। আত্মরক্ষার্থে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিলে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেছে।
অপরদিকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় ধানের শীষের কর্মীদের কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। তাদের হামলায় অন্তত ৩০ বিএনপি নেতাকর্মী আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন বাজারের সামনে এই ঘটনা ঘটে।
আহত বিএনপি কর্মীরা জানান, শনিবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পার্কিং এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন জি কে গউছ। ইসলামী ব্যাংকের কাছে পৌঁছালে হঠাৎ একদল লোক লাঠিসোঁটা নিয়ে নৌকা-নৌকা স্লোগান দিয়ে জি কে গউছ ও তার কর্মীদের উপর হামলা চালায়। শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়ার নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে তারা জানান। এ সময় আত্মরক্ষার্থে ধানের শীষের প্রার্থী হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত মেয়র জি কে গউছ স্থানীয় একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে আশ্রয় নেন।
এ সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা জি কে গউছকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, ডিবি পুলিশ, বিজিবি ঘটনাস্থলে অবস্থান নেয়। সাথে সাথে জি কে গউছ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। প্রায় সোয়া দুইঘন্টা অবরুদ্ধ থাকার পর রাত সোয়া ১০টার দিকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের গাড়িতে করে জি কে গউছকে উদ্ধার করে নিয়ে আসেন।
বিএনপি প্রার্থী গউছের গণসংযোগে হামলার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে উনাকে উদ্ধার করেছি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed