জামিন নিয়ে ফের প্রচারণায় শাহীনূর পাশা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে ৩২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মামুনুর রশীদ এ আদেশ দেন। এদিকে, জামিন নিয়ে ফের প্রচারণা শুরু করেছেন এই প্রার্থী।
এর আগে ঐক্যফ্রন্ট প্রার্থী শাহীনূর পাশা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
জামিন মঞ্জুরের সতত্যা নিশ্চিত করে শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘আদালত আমার জামিন মঞ্জুর করেছে। এবং এ সংক্রান্ত বিষয়ে হয়রানী না করতে পুলিশকে আদেশ দেওয়া হয়েছে’।
তিনি আরোও বলেন- একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় এগিয়ে চলছে। আমাদের বিজয় দেখে একটি মহল আমার বিরোদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসময় বিএনপির নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেফতার; সুষ্ঠ নির্বাচনের আলামত নয় বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় সরকার দলের প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। অথচ বিএনপি কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।
এসময় তিনি সুষ্ঠ নির্বাচনের জন্য দ্রুত সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের ওসি, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসারের অপসারন চান।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed