Main Menu

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় গভীর শ্রদ্ধার সাথে দিবসটি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবার।

জানা গেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি এবং শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন উল্লেখযোগ্য।

শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্ত¡রে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো: ড. হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। এছাড়া একই সময়ে আবাসিক হলের প্রভোস্টরা স্ব স্ব হলে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বর হতে প্রফেসর ড. মো: হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়।

র‌্যালি শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান।

এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, জিয়া পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পারিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়াইব আহমদ।

Share





Related News

Comments are Closed