টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে এক ডজন মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তারের পর কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত জালাল ইউসুফ বাহাদুর (৪৭) সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার খলিল আহমদের ছেলে।
পুলিশ জানায়, জালাল তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। মামলা মাথায় নিয়েই সে পালিয়ে বেড়াচ্ছিলো।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলা সদর থেকে জালালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মৌলভীপাড়ায় ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থলে জালালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জালালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ১০টি দেশী বন্দুক, একটি বিদেশী পিস্তল, ২৪টি গুলি ও ৩০ হাজার ইয়াবা উদ্ধারের কথাও জানান ওসি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed