পিইসি ও জেডিসির ফল ডিসেম্বরের শেষে
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) ফল আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশিত হতে পারে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়। ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে বা প্রধানমন্ত্রী যেদিন সময় দেন, সেভাবে ফল প্রকাশের অনুরোধ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে দুই মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।
নিয়ম অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কর্মকর্তাদের নিয়ে ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তবে এবার ৩০ ডিসেম্বর ভোটের কারণে কবে ফল প্রকাশিত হবে, তা প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপর নির্ভর করছে।
গত ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় গত ২৬ নভেম্বর। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed