Main Menu

সিলেট-ঢাকা রুটে বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট শুরু আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট আজ শনিবার থেকে চালু হচ্ছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিনই এই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালিত হবে।

বিমান সূত্র জানায়, এতে সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দাবির পরিপ্রেক্ষিতে এ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঙ্গে সিলেট চেম্বারের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ওয়াচ টাওয়ারে জনবল সংকট দূরীকরণের মাধ্যমে সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালু রাখার দাবি জানালে মুখ্য সচিব সিলেট চেম্বারের এ দাবির ভিত্তিতে প্রতিদিন ফ্লাইট চালুর ব্যাপারে আশ্বস্ত করেন।

এরই পরিপ্রেক্ষিতে সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালু হচ্ছে।

প্রসঙ্গত, আগে থেকেই বেসরকারি ইউএস বাংলা ও রিজেন্ট এর সান্ধ্যকালিন ফ্লাইট সিলেট থেকে চলাচল করছে।

Share





Related News

Comments are Closed