Main Menu

কান্দিগাঁওয়ে সরকারি সড়ক দখলুমক্ত করার দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সরকারি সড়ক দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদেআলী মৌজার অনন্তপুর গ্রামের মিসকিন শাহ’র মাজারের রাস্তা অবৈধ ভাবে দখল করেছে একটি প্রভাবশালী মহল।

শুক্রবার বিকেলে অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা সড়কটি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহনুর আহমেদ, আওয়ামীলীগ নেতা মকবুল ইসলাম, যুবলীগ নেতা এনাম মিয়া, স্থানীয় বিএনপি নেতা মো. জালাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী ময়না মিয়া, প্রবাসী আব্দুল সাদিক, হাজী আফতাব আলী, হাফিজ লাল মিয়া, কাপ্তান মিয়া, আব্দুস সামাদ, জিল্লু মিয়া, মুহাম্মদ শাহজাহান, আশফাক মিয়া, আলাউর রহমান, মো. ইউনুছ আলী, হাফিজ আব্দুস সামাদ, বাদশা মিয়া, আব্দুল হেকিম, মো. আশিক মিয়া ও ফয়ছল আহমদ বাবর প্রমুখ।

বক্তারা অবিলম্বে বাদে আলী মৌজার ৮৬ নং জে এল এর ১ নং খতিয়ানের ৫০৭ ও ৫২৪ নং দাগের দখলকৃত সরকারি এই রাস্তা অবৈধ্য দখলমুক্ত করে গার্ডওয়াল সহ উন্নয়ন কাজ করার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন বক্তারা।

Share





Related News

Comments are Closed