Main Menu

শনিবার থেকে অনার্স ২য় বর্ষের পরীক্ষা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ২য় বর্ষ অনার্স নিয়মিত ও অনিয়মিত পরীক্ষা শনিবার (০১ ডিসেম্বর) থেকে শুরু হবে।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, সারাদেশে ৭৬৪টি কলেজের ২৭৫টি কেন্দ্রে সর্বমোট ৪ লাখ ৩১ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছে।

Share





Related News

Comments are Closed