Main Menu

ফিজা’র মালিক বাবুল কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্টান ফিজা এন্ড কোম্পানীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তার আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বাবুল। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।

শিল্পপতি নজরুল ইসলাম বাবুল গত সিটি করপোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

একটি সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দলীয় নেতাকর্মীর সঙ্গে তাকে আসামি করা হয়।

Share





Related News

Comments are Closed