হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
নিহত ইকবাল মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর আলীর পুত্র। উপজেলার স্বজনগ্রামে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ওই গ্রামের ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সাথে অপর আওয়ামী লীগ নেতা মারাজ মিয়ার গ্রাম্য আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়াধিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ইকবাল মিয়া, নুর মোহাম্মদ, লতিফ মিয়া, শাহ আলম, সুলতান মিয়াসহ বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইকবাল মিয়া। নিহত ইকবাল মিয়া লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের আত্মীয়। সে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল বলেও জানান ওসি।
ওসি আরও জানান, দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed