বন্যপ্রাণী শিকারীকে সন্ধ্যায় আটকের পর রাতে ছাড়
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যপ্রাণীর ফাঁদসহ আব্দুল মালেক (৫০) নামের এক শিকারীকে আটক করে বনবিভাগ। এ সময় ইলেকট্রিক সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রাম ঘটে। এদিকে রাতেই বন বিভাগ মোটা অংকের টাকার বিনিময়ে আটকৃতকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্জলের আশ পাশের গ্রামগুলোতে কতিপয় অসাধু ব্যক্তিরা বনের বাহিরে আসা বন্য প্রাণী মায়া হরিণ, বন মুরগসহ বিভিন্ন প্রজাতির প্রাণীদের প্রতিনিয়তই জমিতে ইলেকট্রিক তার ব্যবহার করে শিকার করে থাকে। শুক্রবার টিলাগাঁও গ্রামের প্রাণী শিকারী আব্দুল মালেক (৫০) তার ফসলি জমি রক্ষা করার বাহানায় ইলেক্টিক ফাঁদ পেতে রাখেন। রাতে এক পথচারী দেখতে পেয়ে বন বিভাগের বন্য প্রানী সংরক্ষন বিভাগকে খবর দিলে বন বিভাগের প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান ঘটনাস্থলে এসে আব্দুল মালেককে ইলেক্টনিক সরঞ্জামসহ ফাঁদ উদ্ধার করে শ্রীমঙ্গল বনবিভাগ অফিসে নিয়ে যান।
এদিকে এলাকার প্রভাবশালীদের সহযোগীতায় রাতেই আটক শিকারী আব্দুল মালেককে মোটা অংকের টাকার বিনিমিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ছেড়ে দেওয়ার খবর শুনে ক্ষুদ্ধ হন। তারা বলেন বনবিভাগ এভাবে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ায় শিকারীদের সাহস বেড়ে যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান এর সাথে সাংবাদিকরা ছেড়ে দেওয়ার বিষয়ে কথা বলতেই, কিছুটা উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন তার বিরুদ্ধে এ অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন সংরক্ষণ কর্মকর্তা সামসুল মোহিত চৌধুরী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed