টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দূর্ঘটনায় বিমানটির পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ ঘটনা ঘটে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে মহড়া ছিল। কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed