৪০তম বিসিএসের আবেদন শেষ হচ্ছে আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ৪০তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শেষে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেয়ার সময় শেষ হবে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়।
বিভিন্ন ক্যাডারে এক হাজার ৯০৩টি শূন্য পদে নিয়োগের জন্য সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৪৬৫ জন, প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারে ৫৬৮ জন, শিক্ষা ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়। এবার আবেদনের জন্য প্রায় দেড় মাস সময় পেয়েছেন প্রার্থীরা।
ইতিমধ্যে যারা অনলাইনে আবেদনের সময় ভুল করেছেন তাদের নতুন করে আবেদনের সুযোগ দেয়া হয়েছে। তাদেরও আজ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed