Main Menu

ওসমানীনগরে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলার মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান, বিজয় ফুল তৈরী, চিত্রাংকন, গল্প, কবিতা আবৃত্তি, একক অভিনয় করে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা।

প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে হেলেন বেগম চৌধুরী প্রমূখ।

প্রতিযোগিতায় বিচারকদের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, ভেটেরিনারি সার্জন শাহাদাত হোসেন, মহিলা বিয়ক কর্মকর্তা ফাহিমা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহ সুলতান হোসেন, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজাসহ অন্যান্য কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed