Main Menu

নবীগঞ্জে ট্রাক-অটোরিরিকশা সংঘর্ষে শিক্ষক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের নবীগঞ্জ-মার্কুলী সড়কে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে হরিশংকর ভট্টাচার্য্য (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরিশংকর ভট্টাচার্য্য বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে হরিশংকর সিএনজি অটোরিকশায় মার্কুলী থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed