Main Menu

মেসেঞ্জারে আসছে ‘আনসেন্ড’ ফিচার

তথ্য প্রযুক্তি ডেস্ক: অনেকেই অসাবধানতাবশত অন্যকে নানা মেসেজ দিয়ে ফেলেন। বিব্রতকর এ মেসেজ চাইলেও আর ডিলিট করা যায়না, ডিলিট করলেও তা যাকে পাঠিয়েছেন তার কাছে রয়েই যায়। এবার এ সমস্যা থেকে মুক্তি দিতে ফেসবুকের একটি সহযোগি অ্যাপস মেসেঞ্জার নিয়ে আসছে ‘আনসেন্ড’ ফিচার।

আগে থেকই এ সুবিধা হোয়াটস অ্যাপে ছিল। এবার এ সুবিধা দিতে যাচ্ছে মেসেঞ্জার।

শুক্রবার (১২ অক্টোবর) ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এমন কিছু নিয়ে আসার যা ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তাকে আরও জোরদার করবে। ফলে একজন ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যে মেসেজ আদান প্রদান করতে পারবেন।’

এর আগে ফেসবুকের মালিকানাধীন ফটো-মেসেজিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামেও যুক্ত হয়েছে ‘আনসেন্ড’ ফিচারটি। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের সকল ব্যবহারকারীদের উদ্দেশ্যে পাঠানো মেসেজ মুছতে সহায়তা করে।

Share





Related News

Comments are Closed