জাপানে ৫ লক্ষাধিক বিদেশী শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত
নিজাম উদ্দীন সালেহ: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান ৫ লক্ষাধিক বিদেশী শ্রমিক নেয়ার কথা ঘোষণা করেছে। গত শুক্রবার (১২ অক্টোবর) দেশটি এই পরিকল্পনার কথা ঘোষণা করে।
ক্রমবর্ধমান ঘাটতি ও জনসংখ্যা হ্রাসের প্রেক্ষাপটে বিভিন্ন সেক্টরে শ্রমিক ঘাটতি পূরণের জন্য জাপান এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে সব সেক্টরে কায়িক অর্থাত্ শারীরিক পরিশ্রমের কাজে শ্রমিক নেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে কৃষি, নার্সিং, নির্মাণখাত, হোটেল এবং শীপ বিল্ডিং অর্থাৎ জাহাজ নির্মাণ খাত। দক্ষ শ্রমিকদের ৫ বছরের জন্য ভিসা দেয়া হবে। যে সব শ্রমিকের শক্তিশালী দক্ষতা ও যোগ্যতা থাকবে এবং একটি জাপানী ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হবেন, তারা তাদের পরিবারের সদস্যদের জাপানে নিয়ে যেতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
সরকারী মুখপাত্র ইয়োশিহিদি শুগা গত শুক্রবার সাংবাদিকদের জানান, বিলটি যতো তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্টে পাশের জন্য পেশ করা হবে যাতে আগামী বছর এপ্রিল মাসে এর কাজ শুরু করা যায়।
বিদ্যমান নিয়ম অনুসারে, জাপান সাধারণতঃ অদক্ষ বিদেশী শ্রমিক নেয়ার পক্ষপাতি নয় এবং শুধুমাত্র উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ বসবাসের সুযোগ দেয়া হয়। শুধুমাত্র দক্ষিণ আমেরিকার জাপানী বংশোদ্ভূতদের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকার জাপানী অভিবাসন নীতির সামগ্রিক সংস্কারের ওপর জোর দিতে রাজী নয় এবং গণহারে অভিবাসনও প্রত্যাশা করে না। শুগা বলেন, জাপান বিদেশী শ্রমিকদের ওপর বিশেষভাবে নির্ভর করবে না এবং নীতি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, জাপানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একটি সহজতর অভিবাসন নীতির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবত, যখন তারা শ্রমিক পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। দেশটিকে প্রতি ১০০ জন চাকুরী প্রার্থীর বিপরীতে ১৬৩টি চাকুরী শূন্য রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, নতুন প্রস্তাব অনুযায়ী আগামী ২০২৫ সালের মধ্যে ৫ লক্ষাধিক শ্রমিক নেয়া হবে।
সরকারী পরিসংখ্যান অনুসারে ২০১৭ সালে জাপানে প্রায় ১৩ লাখ বিদেশী শ্রমিক ছিলো -তা প্রায় এক দশক আগের তুলনায় দ্বিগুণ। কিন্তু এদের মধ্যে সাড়ে ৪ লাখই জাপানাীদের বিদেশী স্বামী বা স্ত্রী, জাপানী বহু আগে থেকেই স্থায়ীভাবে বসবাসরত কেরীয় বংশোদ্ভূত লোক, কিংবা জাপানী বংশোদ্ভূত বিদেশী। সেই তুলনায় কম সংখ্যক শ্রমিকই জাপানে চাকুরীর অনুসন্ধানে আসে।
এছাড়া জাপানে ৩ লাখ বিদেশী শিক্ষার্থী রয়েছে। পড়াশোনাকালীন সময়ে কাজের অনুমতি রয়েছে তাদের। তবে তারা পড়াশোনা শেষে দেশে ফিরে যাওয়ার কথা। জাপানে ২ লাখ ৪০ হাজারেরও কম বিদেশী দক্ষ শ্রমিক রয়েছে এবং ২০১৭ সালের শেষভাবে দেশটিতে ছিলো আড়াই লাখেরও বেশী বিদেশী প্রশিক্ষণার্থী।
জাপান এশিয়ার অন্যান্য জায়গা থেকে সীমিত সংখ্যক নার্স ও সেবা যত্নকারী শ্রমিক গ্রহণ করে থাকে।
সূত্র: আরব নিউজ।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed