রাতারগুলে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ ও অপপ্রচারের প্রতিবাদে রাতারগুলে স্থানীয় এলাকাবাসী ও মাঝিদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সোয়াম ফরেস্ট রাতারগুল খেয়াঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, মাঝিদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬নং ফতেহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. ফখর উদ্দিন চৌধুরী, স্থানীয় বাসিন্দা আলী আছকর, আকবর আলী, আছদ্দর চৌধুরী, বাঘবাড়ী গ্রামের মুরব্বী ইরফান আলী, রাতারগুল গ্রামের খেয়াঘাটের মাঝি জমির উদ্দিন, হারিছ মিয়া, সোনা মিয়া, আরব আলী, মনচাদ, আবুল হোসেন, ফজলু মিয়া, লায়েক, মনির উদ্দিন, মাজহারুল, সিরাজ আলী, খালেদ, নুরুল ইসলাম, শাকিল, আহাদ উল্লা, মহসিন, মদরিছ আলী, আমির আলী, ময়নুল ইসলাম, কামাল উদ্দিন, নুর ইসলাম, কামাল, ছৈয়দ ছিফত, মুসলিম, সাধু, রজব আলী, লিয়াকত, রাসেল, আফতার, সমছুল, ছুরফান, মখন, আব্দুল্লাহ, ছয়ফুল আলম, কাছিম আলী, রমিজ উদ্দিন, ইব্রাহিম আলী, আব্দুস ছাত্তার, মখতদির প্রমুখ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed