Main Menu

জবির ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা দু’টি শিফটে (সকাল ও বিকাল) তিনটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ‘ইউনিট-১’-এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬,৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনিত হয়েছে।

সকালের শিফটে (সকাল ১০.০০টা ১১.৩০টা পর্যন্ত) ভর্তি পরীক্ষায় ১৩,২৪১ জন (এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় + পোগজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ- ১১,১৮৭ জন, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা (সদরঘাট) ৮০০ জন, বাংলাবাজার সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয়-১২৫৪ জন) এবং বিকাল শিফটের (বিকাল ৩.৩০টা থেকে ৫.০০টা পর্যন্ত) ভর্তি পরীক্ষায় ১৩,১৬৪ জন (এর মধ্যে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় + পোগজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলজে- ১১,১৮৭ জন, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা (সদরঘাট)- ৭৯৯ জন + বাংলাবাজার সরকারি বালিকা ‍উচ্চ বিদ্যালয় – ১,১৭৮ জন) শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, শিক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www. jnu.ac.bd) এ পাওয়া যাবে। এ ছাড়াও সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনকারীর মোবাইল নাম্বার এ জানানো হবে।

Share





Related News

Comments are Closed