প্রয়াত নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক: অভিনয় নৈপুণ্যে এখনও মানুষের হৃদয়ে জায়গা দখল করে আছেন নায়ক জাফর ইকবাল। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্ম হয় এই তারকার। আজ ২৫ সেপ্টেম্বর এই গুণী অভিনেতার জন্মদিন।
ছেলেবেলা থেকেই সঙ্গীতে হাতেখড়ি জাফর ইকবালের। তার বোন শাহানাজ রহমতুল্লাহ দেশের বরেণ্য কণ্ঠশিল্পী। বড় ভাই আনোয়ার পারভেজও নন্দিত শিল্পী। পারিবারিক আবহের কারণেই জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবে পরিচিতি পান।
১৯৬৬ সালে তিনি নিজের একটি ব্যান্ড গড়ে তোলেন। ‘পিচঢালা পথ’ সিনেমায় তিনি প্রথম গান করেন। মুক্তিযুদ্ধের আগে তিনি কবরীর বিপরীতে ‘আপন পর’ছবিতে অভিনয় করেন। সেটিই তার অভিনীত প্রথম চলচ্চিত্র।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন জাফর ইকবাল। পরবর্তীতে ‘সূর্যসংগ্রাম’ও এর সিকুয়াল ‘সূর্যস্বাধীন’চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন। ১৯৭৫ সালে ‘মাস্তান’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান।
জাফর ইকবাল ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। ববিতার সঙ্গে তাঁর জুটি ছিল দর্শক নন্দিত। ববিতার বিপরীতে ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
জাফর ইকবাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনুশাহ, দিনের পর দিন, অংশীদার, মেঘবিজলী বাদল, সাত রাজার ধন, আশীর্বাদ, অপমান, এক মুঠো ভাত, নয়নের আলো, ওগো বিদেশিনী, নবাব, প্রতিরোধ ইত্যাদি।
গায়ক হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। ‘বদনাম’ছবিতে তাঁর কণ্ঠে ‘হয় যদি বদনাম হোক আরো’আজও শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে আছে।
জাফর ইকবালের ক্যারিয়ার যখন মধ্যগগনে তখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ১৯৯১ সালে ২৭ এপ্রিল মাত্র চল্লিশ বছর বয়সেই থেমে গেল ঢাকাই চলচ্চিত্রের রুপকথার যুবরাজের গল্প।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed