ঢাবি খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ১৪ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
গত ২১ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার ৭২৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৩ হাজার ৮৯৭জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ৭৪৭ জন উত্তীর্ণ হয়েছে। খ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৩৭৮টি।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১০ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে।
এছাড়া, DU KHA লিখে roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোন অপারেটরের মোবাইল ফোন থেকে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবে।
উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। খ-ইউনিটের বিষয় মনোনয়নের সাক্ষাৎকার আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed