হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা ১০-১৩ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ২০১৮-১৯ সালের প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ২৬-২৯ নভেম্বরের পরিবর্তে আগামী ১০-১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বনির্ধারণ সময় পরিবর্তন করে হাবিপ্রবির ২০১৮-১৯ সেশনের প্রথমবর্ষের সম্মান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০-১৩ ডিসেম্বর।
এ বছরের ভর্তির সার্কুলার আগামী মাসের শুরুতে প্রকাশিত হতে পারে বলে জানা গেছে ।
উল্লেখ্য, গত বছর হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ২ হাজার সিটের বিপরীতে ১ লাখ ২ হাজার ২৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed