Main Menu

চুনারুঘাটে দোকান থেকে ককটেল পেট্রোল বোমা উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাজার বাজারের একটি পরিত্যক্ত ছোট দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার রাজার বাজারের অভিযান চালায়। এসময় বাজারের একটি পরিত্যক্ত ছোট দোকান থেকে ৮টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষক্রিয় করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed