চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী।
এ ঘটনায় বাসের হেলপারকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শনিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. রেহেনা পারভীন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, গত ৩০ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পথিমধ্যে এক কিশোরী যাত্রী ছাড়া অপর যাত্রীরা গন্তব্যস্থলে নেমে যায়। এ সুযোগে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার মিলে মেয়েটিকে গণধর্ষণ করে।
এসময় মহাসড়কে টহলরত পুলিশ মেয়েটির চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে হেলপার নাজমুলকে আটক করে। বাসের সুপারভাইজার বিষু ও চালক আলম পালিয়ে যায়।
মেয়েটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। মেয়েটি তার নাম ও জেলার নাম ছাড়া আর কিছুই বলতে পারে না।
মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাসের হেলপারকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বাসের সুপারভাইজার ও চালককে আটকে অভিযান চলছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed