রোকেয়া হলের ৭ মার্চ ভবন উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে নির্মিত ৭ মার্চ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি এ ভবনটির উদ্বোধন করেন। ইত্তেফাক সূত্রে এই তথ্য জানা যায়।
১৯৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১১ তলা বিশিষ্ট ৭ মার্চ ভবন নির্মাণ করে ঢাবি কর্তৃপক্ষ। এই ভবনে এক হাজার শিক্ষার্থী আবাসন সুবিধা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।
২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধানে ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী ১২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন। ভবনগুলোর মধ্যে অন্যতম ছিল রোকেয়া হলের ‘৭ মার্চ ভবন’।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed