Main Menu

দিরাইয়ে স্ত্রীর হাতে স্বামী খুন

দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে স্ত্রীর হাতে শাহ আলম চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার (২৭ আগস্ট) সকালের দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নে এ খুনের ঘটনা ঘটে।

নিহত শাহ আলম চৌধুরী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আবরু মিয়া চৌধুরী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী শাহ আলম চৌধুরী ও স্ত্রী ছিদ্দিকা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে স্বামী-স্ত্রী দুজনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে ছিদ্দিকা তার স্বামীর ঘাড়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐ মহিলা বর্তমানে দিরাই থানায় আটক আছেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed