Main Menu

হামলার প্রতিবাদে ইবি সাংবাদিকদের মানববন্ধন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর নৃশংসভাবে হামলা করা হয়। উক্ত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সাংবাদিকরা।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে হামলাকারীদের দ্রæত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরান শুভ্র’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে ইবিসাসের সভাপতি আবদুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি মাহফুজ মিশু, যুগ্ম-সম্পাদক সাইফুল্লাহ হিমেল, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সহ-সভাপতি জুয়েল হোসেন তনু, সাধারণ সম্পাদক আসিফ খান, দপ্তর সম্পাদক শাহাদাত তিমিরসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত উভয় সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় তারা ক্যামেরা ও খাতা-কলম ফেলে রেখে প্রতীকী কর্মবিরতি নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারে আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শাহাদাত তিমির বলেন, ‘হামলাকারীরা দেশের ক্ষতি করতে চায়, সমাজের ক্ষতি করতে চায়। দেশকে সুন্দর ও সঠিকভাবে দেখতে হলে জাতির আয়নাস্বরুপ সাংবাদিকদের সুরক্ষা প্রয়োজন।’

ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আসিফ খান বলেন, ‘কোন স্তম্ভ যদি ভেঙ্গে যায় তবে সেই স্থাপনা টিকে থাকতে পারেনা। তেমনি দেশের স্তম্ভ সাংবাদিকদের থামিয়ে দিলে দেশও রক্ষা পাবেনা।’

ইবিসাসের সাধারণ সম্পাদক ইমরান শুভ্র বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে সরকারকে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ আইন’ প্রণয়ন করার জোর দাবি জানাই।’

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ইকবাল হোসাইন রুদ্র বলেন, ‘আমরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আহত সাংবাদিকদের যেন সরকারের পক্ষ থেকে সহায়তা নিশ্চিত করা হয় সে দাবি জানাই। দাবি আদায় না হলে আমারা কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো।

ইবিসাসের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘কোন অঙ্গ ছাড়া যেমন শরিরকে খুড়িয়ে চলতে হয়, তেমনি সাংবাদিক ছাড়াও দেশকে খুড়িয়ে চলতে হয়। একটি দেশ কখনও খুড়িয়ে চলতে পারে না। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। তাদের ছবি আছে, ভিডিও আছে। অনতিবিলম্বে তাদের আটক ও শাস্তি নিশ্চিত করে সরকারকে তার অবস্থান পরিস্কার করার আহবান জানাচ্ছি।

Share





Related News

Comments are Closed