ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দাবি মেনে নেওয়ায় সরকারকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৬ আগষ্ট) ডিএসসিসির নগরভবনে ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে অনেক দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলো ধারাবাহিকভাবে দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে। কারণ এ দাবি শুধু শিক্ষার্থীদের নয়, দেশের জনগণেরও।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বক্তব্য দেন।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed