Main Menu

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক : এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি মাধ্যমিক-১) আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেএসসি পরীক্ষার সূচি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে জেএসসির পরীক্ষার সূচি প্রস্তুত করে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের পাঠায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এর প্রধান হিসেবে আছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। তিনি বলেন, ‘প্রস্তাব অনুযায়ী ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন জেএসসিতে থাকবে বাংলা পরীক্ষা।’

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের উপ-সচিব (মাদ্রাসা) মো. আবদুল খালেক স্বাক্ষরিত সূচিতে দেখা গেছে, প্রথম দিন জেডিসিতে অনুষ্ঠিত হবে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।

Share





Related News

Comments are Closed