০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা
বৈশাখী নিউজ ডেস্ক : আজ বুধবার (১ আগস্ট) থেকে বিনামূল্যে বাসায় বসে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেতে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার রাজধানীর নগর ভবনে ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে করপোরেশনের পক্ষ থেকে শুরু হওয়া পক্ষকালব্যাপী ‘বঙ্গবন্ধু প্রাথমিক স্বাস্থ্যসেবা’র উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।।
নাগরিকদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত বছরেও করপোরেশনের পক্ষ থেকে গৃহীত কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছিল।
মেয়র বলেন, জাতীয় শোক দিবসে প্রথাগতভাবে আলোচনা অনুষ্ঠান, স্মরণসভা, রক্তদান অনুষ্ঠানের পরিবর্তে নাগরিকদের সেবাদান কর্মসূচি সর্বোত্তম পন্থা হতে পারে। সেই চেতনা থেকেই বঙ্গবন্ধু প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হলো। এ কর্মসূচির আওতায় একজন প্রধান সমন্বয়ক এবং পাঁচটি অঞ্চলে পাঁচজন সমন্বয়ক থাকবেন।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনজন করে মোট ১৩০ জন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) নিয়োজিত করা হয়েছে। এছাড়া, আগ্রহী ওয়ার্ড কাউন্সিলরগণ স্ব স্ব ওয়ার্ডে এ সেবা দিতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাহিদাপত্র দিয়ে এটি নিতে পারবেন।
এ সময় ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে হুমায়ুন কবীর ও আবু আহমেদ মান্নাফী বক্তব্য দেন। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed