আজমিরীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আলাউদ্দিন।
বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সোয়া ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
নাজিম উদ্দিন জানান, আনারস প্রতীক নিয়ে আলাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৭৫৬ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মিজবাহ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৯ হাজার ৮৪৪ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল পেয়েছেন ৬০৮ ভোট।
মিজবাহ উদ্দিন এ নিয়ে পাঁচবার নির্বাচনে অংশ নিলেও একবারও বিজয়ী হতে পারলেন না।
উল্লেখ্য, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া গত ৩০ এপ্রিল মারা গেছেন। এজন্য গত ১৯ মে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে ২৫ জুলাই উপ-নির্বাচনের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed