উস্কানিমূলক পোস্ট নিজেই মুছে দেবে ফেসবুক
তথ্য প্রযুক্তি ডেস্ক: হিংসা ছড়াতে পারে এমন পোস্ট এবার নিজে থেকেই সরিয়ে দেবেন ফেসবুক কর্তৃপক্ষ। মুছে দেওয়া হবে গুজব বা ভুল তথ্য দেওয়া পোস্টগুলিও।
গত বুধবার (১৮ জুলাই) ফেসবুকের সিলিকন ভ্যালির প্রধান কার্যালয়ে এই নতুন নীতির বিষয়ে জানিয়েছেন সংস্থার এক মুখ্পাত্র।
সম্প্রতি শ্রীলঙ্কায় পরীক্ষামূলক ভাবে এই প্রযুক্তি প্রয়োগ করে সাফল্য মিলেছে বলে সংস্থার দাবি। আগামী কয়েক মাসের মধ্যে সারা বিশ্বেই এই প্রযুক্তি প্রয়োগ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
সংস্থার ওই মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা একটি নীতি পরিবর্তনের দিকে এগোচ্ছি। এই পদ্ধতিতে ভার্চুয়াল দুনিয়ায় ছড়ানো বিদ্বেষ, হিংসা, গুজব ভুল তথ্যে বাস্তব জগতে উত্তেজনা বা হিংসা ছড়াতে পারে এমন পোস্ট সরিয়ে দেওয়া হবে।’
কিছু দিন আগেই শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়, বৌদ্ধদের হত্যার উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খাবারে বিষ মিশিয়ে বিক্রি করছে। তার জেরে নানা জায়গায় জাতি হিংসা ছড়িয়ে পড়ে। এরপরই ফেসবুক শ্রীলঙ্কায় এই নীতি প্রয়োগ করে এবং সমস্ত উস্কানিমূলক পোস্ট মুছে দিতে শুরু করেছে। এবার সেই পদ্ধতিই সারা বিশ্বে কার্যকর করা হচ্ছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন।
এতদিন পর্যন্ত সাধারণ ভাবে কোনও পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে মুছে দিত না। কোনও পোস্ট নিয়ে কেউ ‘রিপোর্ট’ করলে অর্থাৎ অভিযোগ জানালে তবেই সেগুলি সরিয়ে বা মুছে দিত। নতুন পদ্ধতিতে ফেসবুক কর্তৃপক্ষ নিজেই মুছে দেবে এই ধরনের আপত্তিকর পোস্ট।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed