জামালপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের তারাকান্দিতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (২০ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরিষাবাড়ির পুঠিয়ারপাড়ার নাজির উদ্দিন (৫০), উপজেলার সাঞ্চিয়ারপাড় এলাকার আব্দুল বারী (৫০) ও রিয়াজ (৩৫)।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ট্রাকের শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে জুটমিলের পুরনো মালামালবোঝাই একটি ট্রাক সরিষাবাড়ি আসার পথে তারাকান্দি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed