Main Menu

সুনামগঞ্জে তক্ষক সহ আটক ২

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে তক্ষক সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৮ জুলাই) সুনামগঞ্জ পৌরশহরের নবীনগর এলাকা থেকে তক্ষক সহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাও এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া(২৭) ও পৌরশহরের ষোলঘর এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো. তানজির পাশা (৩০)।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন।

Share





Related News

Comments are Closed