মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রবাস ডেস্ক : পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মোহাম্মদ আমীর হোসেন (৫৩)।
সোমবার (১৬ জুলাই) পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর: বিআর ০৯৪৭১৩১। চলতি বছর হজ পালন করতে গিয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন।
ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আমীর হোসেন গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। তিনি আল কুতুব হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নাম্বার ০৬৭১) এর মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed