Main Menu

সুফিয়ান আহমদ চৌধুরীর ৫৮তম জন্মদিন আজ

প্রবাস ডেস্ক: কবি-ছড়াকার-সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরীর ৫৮তম জন্ম বার্ষিকী আজ ১৭ জুলাই মঙ্গলবার। সুফিয়ান আহমদ চৌধুরী শৈশবকাল থেকেই লেখালেখি ও সংগঠনের সাথে জড়িত। তাঁর লেখা ছড়াগ্রন্থ ‘নিধিরাম সর্দার’ গল্পগ্রন্থ রাজার চোখে বানের পানি, স্মৃতিচারণ মূলক ছড়াগ্রন্থ ‘স্মৃতির ক্যানভাসে, ছড়াগ্রন্থ ‘কোলা ব্যাঙের বিয়ে ও কবিতা গ্রন্থ ‘সুবর্ণ ভোর’ পাঠক প্রিয়তা লাভ করেছে। তিনি ছড়া পরিষদ, সিলেট এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সিলেট শাখার সাধারণ সম্পাদক, সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে সাংগঠনিক কার্যক্রমে দক্ষতার সাথে পরিচালনা করে একজন সফল দক্ষ সংগঠক হিসাবে সুখ্যাতি লাভ করেছেন।
তিনি সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্যও ছিলেন। তাঁর সম্পাদনায় ‘জীবন মিছিল, আপন দর্পন, কিশোর দর্পন, আইন দর্পন’ প্রকাশ পেয়েছে সিলেট থেকে।
তিনি নিউইয়র্ক এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম ও জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ এর সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কাজে জড়িত রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসে বসবাস করছেন।
সুফিয়ান আহমদ চৌধুরী নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকাগুলোতে নিয়মিত লেখালেখি করছেন। এছাড়াও নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের সংকলনেও নিয়মিত তাঁর লেখা প্রকাশ পেয়ে থাকে।

Share





Related News

Comments are Closed