ক্যাটরিনা কাইফ’র জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এই সুন্দরী অভিনেত্রীর আজ ১৬ জুলাই পূর্ণ হচ্ছে ৩৫ বছর। কানাডা থেকে ফিরেই জন্মদিনকে ঘিরে নানা পরিকল্পনাও করেছেন এই তারকা। তবে বিটাউনের কারও সাথে নয়।
জন্মদিন কোথায় কাটাবেন? এ ব্যাপারে ক্যাটরিনা কিছুই জানাননি। তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে জানা গেছে, ইউরোপে নিজের খুব প্রিয় কোনো স্থানে পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন উদযাপন করবেন এই আবেদনময়ী।
উল্লেখ্য, চলতি বছরটা ক্যাটরিনা খুব ব্যস্ততার ভেতর সময় পার করছেন। সেই সাথে যে কারণে বছরটা বিশেষ তার কাছে তা হলো এবছর বলিউডের তিন খানের সঙ্গে সমান তালে কাজ করছেন এই নায়িকা। বলা চলে ক্যারিয়ারে এখন একজন সফল মানুষও বটে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed