সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় একজন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আফরোজ আলী চান মিয়া (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজ আলী চান মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আফরোজ আলী চান মিয়া তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল দিয়ে সিলেটস্থ বাসায় যাওয়ার পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছলে সামনের দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আফরোজ আলী চান মিয়া গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed