নদীতে ডুবে ৩ ব্রাজিল সমর্থকের মৃত্যু, নিখোঁজ ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে নদীতে গোসল করার সময় ডুবে তিন ক্ষুদে ফুটবলারের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন। শনিবার (১৪ জুলাই) সন্ধ্যার পর গ্রামবাসীর সহায়তায় নদীতে জাল টেনে তিন স্কুলছাত্রদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ও নিখোঁজ পাঁচজনের সবাই চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র।
এই পাঁচ স্কুলছাত্র হলো- মো. রফিকুল ইসলামের ১০ম শ্রেণী পড়ুয়া ছেলে সায়ীদ জাওয়াদ অরবি, আনোয়ার হোসেনের ১০ম শ্রেণী পড়ুয়া ছেলে আমিনুল হোসাইন এমশান, ৮ম শ্রেণী পড়ুয়া মেহরাব হোসেন, কানু ভট্টাচার্যের ছেলে ১০ম শ্রেণী পড়ুয়া তূর্য ভট্টাচার্য এবং একই শ্রেণীর আরেক ছাত্র মো. ফারহান।
সন্ধ্যা নাগাদ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার চৌধুরী বলেন, চকরিয়ার গ্রামার স্কুলের ছাত্ররা দুপুরের পর মাতামুহুরী ব্রিজের নিচে বালুচরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
ফুটবল খেলা শেষে বিকাল ৫টার দিকে ব্রাজিল দলের ছয় খেলোয়াড় নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। এসময় একজনকে স্থানীয়রা উদ্ধার করলেও পাঁচ ব্রাজিল সমর্থক পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় জাল টেনে সন্ধ্যার পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মো. শিবলী নোমান বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
কক্সবাজারে প্রশিক্ষিত কোনো ডুবুরি না থাকার বিষয়টি জানিয়ে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed