হবিগঞ্জে শতাধিক ‘অবৈধ’ বাড়িঘর উচ্ছেদ
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ শহরের উমেদনগরে সরকারি খাল পুনরুদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ জুলাই) বুলডোজার দিয়ে শতাধিক বাসাবাড়ি ভেঙ্গে ফেলা হয়। ওইসব বাসাবাড়ির মাঝে বেসরকারি অফিসের ভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।
বেলা ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র। এ সময় তাঁকে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মচারিবৃন্দ। এর আগে গত মঙ্গলবার অভিযানের প্রথম দিনেও অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র জানান, এলাকার জলাবদ্ধতা দূরীকরণে এলাকাবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে। সরকারি খালের উপর নির্মিত কোন অবৈধ স্থাপনাই বাদ যাবে না। পর্যায়ক্রমে সকল স্থাপনাই উচ্ছেদ করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল উমেদনগর এলাকায় সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পানিবন্দি পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ প্রশাসনের কর্মকর্তারা ওই খাল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর প্রেক্ষিতে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
প্রসঙ্গত, অবৈধভাবে মাটি ভরাট ও গৃহ নির্মাণের মাধ্যমে কিবরিয়া ব্রিজ সংলগ্ন উমেদনগর আলগাবাড়ি থেকে শুরু করে উমেদনগরের ভিতর দিয়ে কালারডোবা হয়ে দানিয়ালপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সরকারি এ খালটি দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনাসহ মাটি ফেলে ভরাটের দখল করে নেয় প্রভাবশালী লোকজন। ফলে ২০-৩০ ফুট প্রশস্ত খালটি ভরাট হয়ে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করে। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকার শতাধিক পরিবার। এতে চলাচলসহ বাসাবাড়ির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়।
শুধু তাই নয়, জলাবদ্ধতার কারণে স্থানীয় কবরস্থানে পানি উঠায় লাশ দাফন করতেও এলাকাবাসীর অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে এরকম অবস্থা চলে আসায় এলাকার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এদিকে জেলা প্রশাসনের এই অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed