Main Menu

ইবিতে ল্য এওয়ারনেস এন্ড ডেভলপমেন্ট সেন্টার’র কমিটি গঠন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘ল্য এওয়ারনেস এন্ড ডেভলপমেন্ট সেন্টার’র নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিতে ২০১১-১২ শিক্ষাবর্ষের মো: রাকিবুল ইসলামকে সভাপতি ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মারুফ ওহাবকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মমিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথিলা ফারজান, সাংগাঠনিক সম্পাদক নুসরাত মাহবুবা স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক আল-আমিন মিলন, প্রচার সম্পাদক মাহবুব আলম।

এছাড়াও কমিটিতে এম মাহফুজুর রহমান (মিশু) ও জুয়েল হোসেন (তনু) কে পর্যবেক্ষক সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ‘এসো মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি, রাষ্ট্রীয় আইন মেনে চলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৪ সালে ‘ল্য এওয়ারনেস এন্ড ডেভলপমেন্ট সেন্টার’ গঠিত হয়।

Share





Related News

Comments are Closed