ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে দলটির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল। রবিবার (৮ জুলাই) দুপুর ২টায় এ মিছিল বের করা হয়। ঢাবির দোয়েল চত্বর থেকে বের করা এ মিছিল শিক্ষা ভবন হয়ে কার্জন হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এই সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তার জামিন নিয়ে টালবাহনা করছে। দেশের ছাত্রসমাজ সরকারের সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সুহাদ, মাহাবুবুর রহমান পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দে রিপন, জলবায়ু সম্পাদক স্বপন মণ্ডলসহ অনেকে।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed