জবিতে হামলায় ৫ সাংবাদিকসহ আহত ১২
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় পাঁচ সাংবাদিকসহ ১২জন কোটা সংস্কার আন্দোলনকারী আহত হয়েছেন।
রবিবার (৮ জুলাই) ক্যাম্পাসের শান্ত চত্ত্বরে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে ‘প্রগতিশীল ছাত্র জোটের’ ব্যানারে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ এ হামলা চালায়।
ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রিয়াজ, পরাগ ও নূর আলমের অনুসারীরা সাংবাদিক ও আন্দোলনকারীদের উপর হামলা চালায়।
এ ঘটনায় আহত পাঁচ সাংবাদিকর মধ্যে রয়েছেন- ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবির হোসাইন, দৈনিক ইত্তেফাকের আহসান জুবায়ের, দৈনিক সমকালের আসলাম অর্ক, আমার সংবাদের লতিফুল ইসলাম এবং দৈনিক বনিক বার্তার সামি সরকার।
আহতদের মধ্যে সাংবাদিক আসলাম অর্ক চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আসলাম অর্ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। অন্যদের ক্যাম্পাস মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
এদিকে হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
জবি প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, সাংবাদিকরে উপর হামলা মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed