ধর্ষণ কান্ডে বিয়ে ভাঙলো মিঠুনের ছেলের
আন্তর্জাতিক ডেস্ক : শেষপর্যন্ত ভাঙল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিয়ে। গতকাল শনিবার উটিতে একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির অভিযোগ থাকায় এদিন তদন্তে হোটেলেই চলে আসে পুলিশ।
সম্প্রতি মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক নারী। ওই নারীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত চার বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছেন মিমো। এমন গুরুতর অভিযোগ ওঠার পরেও বিয়ে বাতিল করেননি কনে মদালসা শর্মার পরিবার।
কনের মা বলেছিলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট তারিখেই বিয়ে হবে। সে অনুযায়ী বিয়ের আসরও বসেছিল তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি রেস্টুরেন্টে। বিলাসবহুল এই রেস্টুরেন্টটি মহাক্ষয়ার বাবা অভিনেতা মিঠুনের। কিন্তু শনিবার বিয়ের দিনেই সেই হোটেলে গিয়ে উপস্থিত হয় পুলিশের তদন্তকারী একটি দল। পরে বিয়ে বাতিল করে ফিরে যান কনেপক্ষ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট মিমো ও যোগিতা বালিকে আগাম জামিন দিতে অস্বীকার করে। ফলে ওই দুজনের গ্রেপ্তার একপ্রকার অবশ্যম্ভাবী ছিল। এদিকে, জামিন অগ্রাহ্য হওয়ার পরই তারা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন। তার পরেই শনিবার তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারপতি আশুতোষ কুমার।
উল্লেখ, সম্প্রতি একটি মহিলা অভিযোগ করেন তার সঙ্গে মিমোর ৪ বছর সম্পর্ক রয়েছে। তার সঙ্গে শারীরিক সম্পর্কও রয়েছে। শুধু তাই নয়, তিনি একবার গর্ভবতীও হয়ে পড়েন। কিন্তু ওই সম্পর্ক ভাঙার জন্য যোগিতা তাকে হুমকি দিতে থাকেন। ফলে তাঁকে মুম্বই ছেড়ে দিল্লি চলে আসতে হয়। ওই অভিযোগের পরই প্রবল বিপাকে পড়ে যান যোগিতা বালি ও মিমো। মামলা গড়ায় আদালতে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed