Main Menu

নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নড়াইল শহরতলীর লস্কারপুর চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্ত ওরফে ঘোলা মোস্ত (৫০) আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ওই এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখান অভিযান চালায় তাদের একটি দল। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ীরা।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন এসআই মিন্টু মিয়া, এসএসআই নাহিদ নিয়াজ, এমসআই আব্দুর রাজ্জাক, এএসআই মোস্তফা, কনস্টেবল লিয়ার রহমান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত মোস্ত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। ইতোপূর্বে একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। আদালতের মাধ্যমে জামিনে এসে পুনরায় ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

 

Share





Related News

Comments are Closed