Main Menu

ইবি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে কমিটি গঠন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো: আতাউল হক ও উপ-রেজিস্ট্রার ড. মো: আমানুর রহমান সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অভিযোগের বিষয়টি পর্যালোচনা করতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দারকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং উপ-রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের আব্দুর রশিদ। কমিটিকে যথাশীঘ্রসম্ভব সার্বিক বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed