ইবিতে তারুণ্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন তারুণ্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় সংগঠনটির সাবেক সভাপতি মুমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিএসই বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের আরমান রেজা জয় সভাপতি ও রাষ্ট্রনীর্তি ও লোক প্রশাসন বিভাগের তাইয়েব হোসেন জনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাজমিন নাহার লাবণী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সালেহ ফুয়াদ, সদস্য সচিব সাদিয়া আফরিন খান, কোষাধ্যক্ষ মিকাইল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ওয়াহেদ আলী, রক্তদান কর্মসূচী সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক শেখ রাইয়ান উদ্দীন ও শিশু-শিক্ষা সম্পাদক নাইম হাসান মনোনীত হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed