Main Menu

কোটা আন্দোলনে হামলায় ইবি শিক্ষক সমিতির প্রতিবাদ

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে হামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। রবিবার বেলা ১টার দিকে ইবিশিসের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সাধারণ শিক্ষার্থীদের যোক্তিক আন্দোলনে প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তা দ্রত প্রজ্ঞাপণ আকারে প্রকাশ করা হোক। একই সাথে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর হামলার সুষ্ঠ বিচার এবং এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

শিক্ষাঙ্গণে সন্ত্রাসী হামলার ঘটনাকে ন্যাক্কার জনক উল্লেখ করে বলেন, শিক্ষাঙ্গণে সন্ত্রাস বরদাস্ত করা যায় না। নিরিহ-নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলা দেশের জন্য ভালো আভাস দেয় না।

Share





Related News

Comments are Closed