খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। আহতদের চুপনগর ও ডুসরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুন) বেলা সোয়া ১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বড়াচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া মৌমিতা পরিবহনের বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শাহিনুল গাজী (৪০) ও শরিফুল ইসলাম (৪৩)। নিহতরা কইরার বাসিন্দা। নিহতরা বাসটির ছাদে ছিলেন।
তিনি জানান, নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুমুরিয়া থানার পুলিশ রয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed