বিশ্ব শরণার্থী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ বুধবার বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের অধিকার রক্ষায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস।
সারা পৃথিবীর অন্তত ৬ কোটি মানুষ এখন বাস্তুচ্যুত। এর মধ্যে শরণার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ২ কোটি ১৩ লাখ মানুষ। পৃথিবীর তিনটি মাত্র দেশ থেকে আসছেন বিশ্বের ৫৪ ভাগ শরণার্থী। দেশগুলো হলো সোমালিয়া, আফগানিস্তান ও সিরিয়া।
ইউএনএইচসিআর এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বর্তমানে বাংলাদেশে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ১১ লাখ ১৭ হাজার ৫৭৫ জন (২৪ মে পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী)।
জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed